রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

সেনাবাহিনীর উচ্চ পদে আরও ৬ কর্মকর্তার বদলি


6-army-officer

বদলি হওয়া সেনা কর্মকর্তারা

সেনাবাহিনীর উচ্চ পদে আরও ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল।

নতুন আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।

মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে এ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সেনা সদরের এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।