
নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ ক্লাবে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আয়োজিত বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন–২০২৫–এ ফেডারেশনের অধিভুক্ত বিভিন্ন গলফ ক্লাব থেকে মনোনীত কাউন্সিলররা অংশ নেন। তারা বিভিন্ন পদের প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করেন।
নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ ক্লাবে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় দেশের বিভিন্ন গলফ ক্লাবের কাউন্সিলর, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।











































