
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। তার ভাষায়, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং হাজারো মানুষের নির্যাতন ও ত্যাগের বিনিময়ে দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করার তৌফিক দানের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।






































