
এ সময় জনতা ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি মেয়েদের স্কুলে হামলায় নিহত ১৮০ জনের স্মরণে গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে বহু শিক্ষার্থীও ছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, হাজারো মানুষ একটি জনসমাগমস্থলে জড়ো হয়েছেন। মঞ্চে উঠে নিজেকে ‘আতেনা’র মা পরিচয় দেওয়া এক নারী কয়েকটি প্রতিকৃতির ছাপানো ছবি তুলে ধরে বলেন, এটি ‘আমেরিকার অপরাধের দলিল’।
এ সময় জনতা ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।


































