
আয়াতুল্লাহ আলী খামেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির খবরে বলা হয়, টানা ৩৬ বছর ধরে ইরান শাসন করার পর ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি তাঁর জন্মস্থান।
খবরে আরও জানানো হয়, মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনির বাবার সমাধি রয়েছে। সেখানেই তাঁকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে ইরান–জুড়ে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে এই দাফন আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা


































