
জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে গাছের চারা লাগিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আজ (শনিবার) সকালে সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আম গাছের চারা রোপণ করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আম গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে স্পিকার তার সরকারি বাংলো পরিদর্শন করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








































