
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
ইরানের অবরোধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে ন্যাটোর কোনো ভূমিকা দেখছে না জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এমন মন্তব্য করেছেন।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াডেফুল বলেন, ‘হরমুজ প্রণালী পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর ভূমিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ ধরণের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও তিনি আমি দেখছি না।’
তিনি বলেন, ‘আমি মনে করি না যে ন্যাটো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে বা হরমুজ প্রণালীর দায়িত্ব নেওয়ার অবস্থায় রয়েছে। যদি এমন কিছু হতো, তাহলে ন্যাটোর সংশ্লিষ্ট ফোরামগুলো এ বিষয়টি নিয়ে আলোচনা করত।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর চাপ বাড়িয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা চেয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।






































