মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ মার্চ ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
শেয়ার

ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য হয়েছে: ট্রাম্প


Trump Khurg

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উভয় পক্ষই বেশ কয়েকটি প্রধান বিষয়ে একমতে পৌঁছাতে পেরেছে।

স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে ‘জোরালো আলোচনা’ হয়েছে এবং তা ইতিবাচক দিকেই এগোচ্ছে। রোববার শুরু হওয়া এই আলোচনা সোমবারও অব্যাহত থাকার কথা রয়েছে।

তিনি আরও জানান, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও একইভাবে আগ্রহী। এমনকি ফোনের মাধ্যমেও আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

তবে ইরানের পক্ষ থেকে কারা সরাসরি আলোচনায় রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। শুধু উল্লেখ করেন, দেশটির একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ এতে যুক্ত আছেন।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পর্কে ট্রাম্প বলেন, তার পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি এবং তিনি বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত নয়। তবে তার মৃত্যু কামনা করেন না বলেও জানান ট্রাম্প।

সূত্র: রয়টার্স