সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ মার্চ ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
শেয়ার

মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৭


men-arrested

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল হয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার গভীর রাতে পতেঙ্গা আউটপোস্টের বিশেষ অভিযানে এক অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং চারটি ডিজেল ইঞ্জিন।

অভিযানে পাচারে জড়িত সাতজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। জব্দ করা ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।