
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) স্বল্পমেয়াদী ৬টি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলচ্চিত্র, টেলিভিশন, প্রামাণ্যচিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা, বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট নির্মাণে আগ্রহীগণ আবেদন করতে পারবেন।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোন বয়সসীমা নেই। আগামী ১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ই-মেইলে, ডাকযোগে বা সরাসরি।
অনলাইনে আবেদন করা যাবে এখানে: https://bctiadmission.org
আবেদনকারীদের ভাইভা, রেজিস্ট্রেশন ও ক্লাস আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখে সম্পন্ন হবে।
কোর্স ও মেয়াদ
১. চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়, ৬ সপ্তাহ
২. বেসিক ফিল্ম, ৬ সপ্তাহ
৩. চলচ্চিত্র ও টেলিভিশন সম্পাদনা, ৬ সপ্তাহ
৪. চিত্রনাট্য লিখন, ৬ সপ্তাহ
৫. টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট নির্মাণ, ৮ সপ্তাহ
৬. প্রামাণ্যচিত্র নির্মাণ, ৩ মাস মেয়াদি (কোর্সটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং সপ্তাহের যেকোন একদিন সান্ধ্যকালীন, বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত চলবে)
সরাসরি যোগাযোগ
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
১২৫/এ এ.ডব্লিউ চৌধুরী রোড, দারুস সালাম, মিরপুর রোড, ঢাকা।
ফোন: +৮৮০১৬৭৩৬১৫৮৫১, +৮৮০১৮২৬১৮৭২০০








































