বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ ফুটবল

ইরাকের ৩০ বছরের অপেক্ষার অবসান


iraq

ইরাক এর আগে একবারই ১৯৮৬ সালের বিশ্বকাপ অংশ নিয়েছিল

ইরাকের দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান হলো। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফের দ্বিতীয় ফাইনালে জয় পেয়ে ৩০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় তারা।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ভ্রমণ জটিলতায় পড়ায় ইরাক দলের প্রস্তুতি অনিশ্চিত হয়ে পড়েছিল। ম্যাচের কয়েক সপ্তাহ আগে দলের কোচ গ্রাহাম আর্নল্ড আয়োজকদের কাছে ম্যাচ পেছানোর অনুরোধ জানান, যাতে দলটি প্রস্তুতির সময় পায়।

শেষ পর্যন্ত ম্যাচের মাত্র এক সপ্তাহ আগে চার্টার্ড ফ্লাইটে মেক্সিকো পৌঁছে প্রস্তুতি শুরু করে দলটি।

জয়ের পর উচ্ছ্বসিত আর্নল্ড বলেন, ‌‘খেলোয়াড়দের অভিনন্দন জানাতেই হয়। তারা সত্যিকারের ইরাকি মানসিকতা নিয়ে লড়াই করেছে, নিজেদের সর্বোচ্চ দিয়েছে, তাই আমরা জিতেছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মধ্যে ৪৬ মিলিয়ন মানুষকে আনন্দ দিতে পেরে আমি খুবই খুশি।’

প্রতিপক্ষ বলিভিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘বলিভিয়া খুব ভালো খেলেছে। তবে আমাদের খেলোয়াড়দের দুর্দান্ত রক্ষণই জয়ের মূল কারণ।’

বিশ্বকাপে ইরাক কঠিন গ্রুপে পড়েছে। গ্রুপ ‘আই’-এ তাদের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।

১৬ জুন বোস্টনে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরাক। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন কানাডার টরন্টোতে সেনেগালের বিপক্ষে খেলবে দলটি।

এই প্লে-অফ টুর্নামেন্টে ইরাক ও কঙ্গো ছিল শীর্ষ বাছাই দল এবং দুই দলই জয় পেয়ে মূল পর্বে জায়গা করে নেয়।

এর আগে কঙ্গো ১-০ গোলে জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপে স্থান নিশ্চিত করে।

উল্লেখ্য, ইরাক এর আগে একবারই ১৯৮৬ সালের বিশ্বকাপ অংশ নিয়েছিল। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরে বিদায় নিয়েছিল ইরাক।