
গণভোটের ফলাফল মানা না হলে সরকারকে অবৈধ ঘোষণা করে আন্দোলনে নামবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, জিয়াউর রহমানের সময় কিংস পার্টি গঠনের জন্যই গণভোট হয়েছিল, কিন্তু এবারের গণভোট সেই উদ্দেশ্যে হয়নি। তাই ফলাফল মানা না হলে “সেদিন থেকেই এই সরকার অবৈধ বলে ঘোষণা করব এবং রাজপথে নামতে সময় নেব না।”
এসময় তিনি প্রশাসক নিয়োগ নিয়ে বিএনপিকে সংবিধান লঙ্ঘনের অভিযোগও করেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অভিযোগ করেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হলেও নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছে এবং রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্টভাবে তাদের বৈধতা দিয়েছে।
তিনি বলেন, দ্বৈত্ব নাগরিকত্ব বিষয়ে ইসিকে সংবিধানের ব্যাখ্যা দেয়ার চেষ্টা “বিপজ্জনক” এবং কমিশন আইন অনুসরণের বাইরে কোনো ব্যাখ্যা দিতে পারে না।











































