
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কঠোর হুমকি দিয়ে বলেছেন, ‘ইরান যদি চুক্তিতে না আসে তাহলে আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ সবাই অপেক্ষা করছিল ইরান দিন শেষে হরমুজ প্রণালি পুনরায় খুলবে কি না। পাশাপাশি ট্রাম্প তার ক্রমবর্ধমান আগ্রাসী হুমকি কিভাবে বাস্তবায়ন করবেন তা নিয়েও উৎকন্ঠা আছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু সম্ভবত তাই ঘটবে।’
তিনি আরও বলেন, আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
গত এক সপ্তাহে ইরান বিষয়ে ট্রাম্পের অবস্থানকে অস্থির বলে মনে করা হচ্ছে—একদিকে তিনি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করছেন, অন্যদিকে দিচ্ছেন ভয়াবহ ধ্বংসের হুমকি।






































