বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৯ এপ্রিল ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
শেয়ার

অতিরিক্ত মূল্যে ভোজ্যতেল বিক্রি: আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ


soybean-oil

ফাইল ছবি

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে—বাজারে ভোজ্যতেল নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত দামে তেল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।