
ফাইল ছবি
আসন্ন বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী রবিবার ১২ এপ্রিল থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার ১৪ এপ্রিল পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল রবিবার বৈসাবি উৎসব উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ ১৩ এপ্রিল সোমবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সবশেষে ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে নির্ধারিত ছুটি উপভোগ করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, এই তিন দিনের টানা ছুটির আগে শুক্র ও শনিবার অর্থাৎ ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ৫ দিনের অবকাশ পাচ্ছেন দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ছুটি শেষে পুনরায় নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে।










































