রবিবার । এপ্রিল ১২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ এপ্রিল ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা যেকোনো জাহাজ অবরোধের প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, একটি পর্যায়ে হরমুজ প্রণালিতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল নিশ্চিত করা সম্ভব ছিল, তবে ইরান তা হতে দিচ্ছে না।

তিনি আরও জানান, মার্কিন নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন সব জাহাজ শনাক্ত ও থামানোর নির্দেশ দেওয়া হয়েছে, যারা ইরানকে ‘টোল’ বা শুল্ক দিচ্ছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বেআইনিভাবে ইরানকে অর্থ প্রদানকারী জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদ চলাচলের সুযোগ পাবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, তৈরি হয়েছে অনিশ্চয়তা ও অস্থিরতা।

সূত্র: আল–জাজিরা