শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ এপ্রিল ২০২৬, ৮:১১ অপরাহ্ন
শেয়ার

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, প্রথমবার ১১ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র


hsc

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

এবারের পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।

সংশ্লিষ্টরা বলছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়ন ব্যবস্থায় সমতা আসবে এবং পরীক্ষার মান আরও উন্নত হবে।