
চলতি বছরে যুক্তরাষ্ট্রে অন্তত ১১৯টি গণগুলির ঘটনা ঘটেছে
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় এক বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন শিশু নিহত হয়েছে, যার মধ্যে সাতজনই হামলাকারীর নিজের সন্তান। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র সময় রোববার সকালে শ্রীভপোর্ট শহরের দুটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। শ্রীভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহতদের মধ্যে একজন হলেন হামলাকারীর সন্তানের মা।
পুলিশ জানায়, হামলাকারী শামার এলকিন্স পালিয়ে যাওয়ার সময় অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে ধাওয়া করলে গুলিবিনিময়ের এক পর্যায়ে সে নিহত হয়।

কর্তৃপক্ষ এখনও হামলার পেছনের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর পেছনে পারিবারিক সংকট জড়িত। পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত জটিল এবং তদন্ত এখনো চলছে।
চলতি বছরে যুক্তরাষ্ট্রে অন্তত ১১৯টি গণগুলির ঘটনা ঘটেছে। এতে ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৯ জনই শিশু।
ভিজ্যুয়াল স্টোরি







































