
ফাইল ছবি
ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্রের দ্বারা জোরপূর্বক আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি একে ‘বলপূর্বক আটক’ হিসেবে আখ্যায়িত করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি ‘সংবেদনশীল এবং জটিল’।
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা বাড়ে এমন বিষয় এড়িয়ে চলার আহ্বান জানান এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার ওপর জোর দেন। পাশাপাশি তিনি বলেন, প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা জরুরি।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের বন্দর অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা একটি ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে আটক করা হয়েছে।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, জাহাজটি চীন থেকে যাত্রা করেছিল এবং তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে উল্লেখ করে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।






































