মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৮ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট


banglabazar-fire

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগলে স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।