রবিবার । মে ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৯ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপে না খেলাটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল: সাকিব


Shakib-Al-Hasan

সাকিব আল হাসান

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাকে অন্তর্বর্তীকালীন সরকারের বড় ভুল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাকিব বলেন, বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে না থাকা ক্রিকেটের জন্য বড় ক্ষতি এবং এটি বড় ধরনের মিস ছিল। দেশের মানুষ খেলোয়াড়দের বিশ্বমঞ্চে দেখতে ভালোবাসে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে বড় ভুল ছিল।

এদিকে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সাকিব জানান, সময়ের সঙ্গে সবকিছু ভালো হবে এবং তিনি নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন বলে আশা করছেন।