
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ করছে
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল











































