সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১১ মে ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

ভক্তদের ‘শিপিং’ ব্যক্তিগত সম্পর্কে অস্বস্তি তৈরি করে: দানানির মোবিন


Mobin

দানানির মোবিন। সংগৃহীত ছবি

অভিনেত্রী দানানির মোবিন বলেছেন, সহশিল্পীদের সঙ্গে রোমান্টিক সম্পর্ক নিয়ে ভক্তদের অনলাইনে ‘শিপিং’ বা জুটি বানানোর প্রবণতা ভবিষ্যতে তাঁর ব্যক্তিগত সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।

এক সাক্ষাৎকারে দানানির জানান, ভবিষ্যতে যাঁর সঙ্গে তিনি সম্পর্কে জড়াবেন, এসব গুজব বা অনলাইন আলোচনা যেন তাঁর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি না করে, সেটিই তিনি চান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রভাব তাঁর ব্যক্তিগত জীবনেও পড়ে। পরিবারের সদস্যরা সাধারণ মানুষ হওয়ায় অনেক সময় তাঁরাও জানতে চান, কেন এ ধরনের কথা ছড়ানো হচ্ছে।

দানানিরের ভাষ্য, এসব পরিস্থিতি তাঁর কাজের কারণে নয়, বরং অনলাইনে ছড়ানো গুজবের কারণেই তৈরি হয়। তবে তাঁর মা–বাবা তাঁর অভিনীত নাটক ‘মিম সে মহব্বত’ উপভোগ করেছেন বলেও জানান তিনি।

অভিনেত্রী আরও বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে পরিবারের আগে কোনো সম্পর্ক না থাকায় শুরু থেকেই তাঁরা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের সেই উদ্বেগ এখন তিনি আরও ভালোভাবে বুঝতে পারেন।

ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণীদের প্রতিও এখন তিনি বেশি সংবেদনশীল বলে জানান দানানির। সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকায় তা শুটিং সেটে কোনো সমস্যা তৈরি করে না বলেও উল্লেখ করেন তিনি।