শুক্রবার । মে ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শেয়ার

এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি, আহ্বায়ক মীর শোয়াইব সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন


NCP CTG

মীর মোহাম্মদ শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন

চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

এনসিপি মিডিয়া সেলের পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান জানি রিয়াজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল কে। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্য হিসেবে সর্বমোট ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।