
হাজার বছরের চা চাষের ঐতিহ্য এবং শত শত ধরনের চায়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চায়ের প্রতি ভালোবাসার কথা অনেকদিন ধরেই পরিচিত। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফরে তিনি একাধিকবার আয়োজন করেছেন ঐতিহ্যবাহী ও অত্যন্ত যত্নসহকারে সাজানো চা-আসরের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে শি জিনপিং একটি বিশেষ চা চক্রে অংশ নেন। অনুষ্ঠানটি চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতার কেন্দ্র ঝোংনানহাইয়ে অনুষ্ঠিত হয়—যেখানে খুব কম মার্কিন নেতারই যাওয়ার সুযোগ হয়েছে।
হাজার বছরের চা চাষের ঐতিহ্য এবং শত শত ধরনের চায়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত চীন। দেশটির কূটনীতিতেও চা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

বিদেশি নেতাকে চা পরিবেশন করা সম্মান, আন্তরিকতা ও সৌজন্যের বহিঃপ্রকাশ। ছবিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
চীনা কূটনীতিকদের মতে, কোনো বিদেশি নেতাকে চা পরিবেশন করা সম্মান, আন্তরিকতা ও সৌজন্যের বহিঃপ্রকাশ।
বিশ্লেষকদের মতে, এই ধরনের চা-অনুষ্ঠান শুধু আতিথেয়তা নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক যখন নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এমন আয়োজনকে সম্পর্ক উষ্ণ করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

বিদেশি নেতাকে চা পরিবেশন করা সম্মান, আন্তরিকতা ও সৌজন্যের বহিঃপ্রকাশ। ছবিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের পানীয় হিসেবে পরিচিত ডায়েট কোক। তবু পর্যবেক্ষকদের মতে, এখানে আসল বিষয় পানীয় নয়, বরং দুই নেতার একসঙ্গে বসার প্রতীকী গুরুত্ব। কূটনৈতিক ভাষায়, এক কাপ চা দিয়েই হয়তো নতুন করে সম্পর্কের উষ্ণতা তৈরির চেষ্টা করছে বেইজিং।







































