বুধবার । মে ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২০ মে ২০২৬, ৪:০২ অপরাহ্ন
শেয়ার

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক


কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, কোরবানির পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যেই রাজধানীকে পরিচ্ছন্ন করা হবে।

বুধবার (২০ মে) সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনও ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে। হাটগুলোতে পশু চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রসঙ্গে তিনি জানান, এ বছর ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে আগে থেকেই প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়েছে। এছাড়া লার্ভা বেশি থাকে এমন এলাকাগুলো চিহ্নিত এসব রোগ লার্ভা বেশি থাকে এমন এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি জমে থাকলেই ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। তাই সবাইকে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।