বুধবার । মে ২০, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

টেস্টে টাইগারদের নতুন ইতিহাস


BD PAK 2nd Test

শেষ দিনের সকালটা ছিল টানটান উত্তেজনায় ভরা। দ্বিতীয় টেস্ট জিততে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট, আর পাকিস্তানের সামনে ছিল ১২১ রানের চ্যালেঞ্জ। শুরুতে পাকিস্তানের ব্যাটাররা আত্মবিশ্বাসী খেলায় ম্যাচটা নিজেদের দিকে টেনে নিচ্ছিল। গ্যালারিতে আর বাংলাদেশ শিবিরে তখন শঙ্কা—ইতিহাস কি তবে পাকিস্তানের পক্ষেই লেখা হবে?

কিন্তু কথায় আছে- ক্রিকেট কখনোই শেষ না হওয়া পর্যন্ত শেষ হয় না।

হঠাৎই বদলে যায় দৃশ্যপট। মাত্র ১২ বলের ব্যবধানে বাংলাদেশ তুলে নেয় শেষ ৩ উইকেট। স্তব্ধ হয়ে যায় পাকিস্তান, আর উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। শুধু সিরিজ জয় নয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা গড়ে নতুন ইতিহাস।