বুধবার । মে ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
শেয়ার

জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা বিশ্বে স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার


Hafiz-Uddin-Ahmed

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, নিরাপত্তা কেবল অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভরশীল নয়; বরং একটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক পরিমণ্ডলের স্থিতিশীলতার সঙ্গেও এটি গভীরভাবে সম্পৃক্ত।

স্পিকার আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। এর মাধ্যমে একদিকে জাতির ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীলতার পরিচয় মিলবে, অন্যদিকে জনগণের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হবে।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে অংশ নেন ড. প্রমোদ জয়সওয়াল, সুভাশিনি আবেয়াসিংহে, ড. সালমা মালিক এবং ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।