মঙ্গলবার । মে ২৬, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৬ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় মৃদু ভূমিকম্প


dhaka-earthquake

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। এছাড়া এটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এলাকায় উৎপত্তি হয়।

ভূমিকম্পের ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূ-গর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।