
এমআইএস অফিসার নেবে গণস্বাস্থ্য কেন্দ্র
এমআইএস অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে প্রতিষ্ঠানটি। আগামী ২৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডাটাবেস পরিচালনায় দক্ষতা; ডেটা এন্ট্রি তদারকি ও রিপোর্টিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ (এক) বছরের কার্যকর অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে)।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
প্রধান দায়িত্ব
- প্রজেক্টের অগ্রগতি মূল্যায়নের জন্য মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক বিস্তারিত রিপোর্ট তৈরি করা।
- প্রজেক্টের সফট ওয়্যারটি যেন নিরবিচ্ছিন্নভাবে সচল থাকে তা নিশ্চিত করা।
- সফট ওয়্যার ডাটাবেস নিয়মিত ব্যাকআপ গ্রহণ এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
- ডাটা এন্ট্রি অপারেটরদের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ভুল তথ্য ইনপুট নিশ্চিত করা।
- গার্মেন্টস ফ্যাক্টরির ফোকাল পারসনদের সাথে তথ্যের আদান-প্রদান এবং সফটওয়্যার সংক্রান্ত কারিগরি সহায়তা দেওয়া।
- চাহিদা অনুযায়ী প্রজেক্ট বিষয়ক যেকোন তথ্য সম্পর্কে তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করা।
কর্মস্থল: সাভার জিকে, ঢাকা
বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: আনুতোষিক ভাতা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।















































