বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জুন ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার

প্রবীনদের লাগবে না ট্রেন ভাড়া, মেট্রোরেলেও ২৫% ছাড়!


প্রবীনদের লাগবে না ট্রেন ভাড়া, মেট্রোরেলেও ২৫% ছাড়!

প্রবীনদের লাগবে না ট্রেন ভাড়া

জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৬-২০২৭) জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট এটি।

নতুন অর্থবছরের বাজেটে দেশের প্রবীন বা জ্যেষ্ঠ নাগরিকদের (সিনিয়র সিটিজেন) জন্য এক অবিশ্বাস্য মানবিক ঘোষণা দিয়েছে নতুন সরকার। এখন থেকে দেশে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ট্রেনে যাতায়াতের জন্য কোনো ভাড়া দিতে হবে না। একই সঙ্গে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ায়ও তারা পাবেন বিশেষ ছাড়।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থানের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা ট্রেনে বিনা মূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় পাবেন। এর ফলে প্রবীণ নাগরিকদের যাতায়াত ব্যয় কমবে এবং তাদের জীবনযাত্রা কিছুটা হলেও আরও স্বস্তিকর হবে।