
ফাইল ছবি
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, অনলাইনে সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা, সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী রোববার (১৪ জুন) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।












































