শুক্রবার । জুন ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শেয়ার

‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেট


NCP budget

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এমপি।

তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট। বর্তমান ঋণনির্ভর অর্থনীতির বাস্তবতায় এটি অতিরিক্ত উচ্চাভিলাষী এবং আয়ের তুলনায় ব্যয়ের প্রতিশ্রুতি অনেক বেশি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।

ড. আতিক মুজাহিদের অভিযোগ, বাজেটে ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ, অর্থপাচার ও কালো টাকা বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের চাপ বাড়লে উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক হলেও অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আরও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানায় এনসিপি।