সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জুন ২০২৬, ২:৫০ অপরাহ্ন
শেয়ার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার


Benzir Ahmed

সাবেক বেনজীর আহমেদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

তবে গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়া কিংবা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেল মেনে ফেরত চাইতে হবে তাকে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে জানিয়েছেন, অতি দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনার ব্যবস্থা নিচ্ছে সরকার। পাশাপাশি এই ঘটনাকে বাংলাদেশ পুলিশের অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।