বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ জুন ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার

এইচএসসি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা প্রকাশ


Higher-Secondary-Board

আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে ব্যবহারযোগ্য নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটরের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন তালিকায় প্রথমবারের মতো FX-991CW মডেল যুক্ত হওয়ায় অনুমোদিত ক্যালকুলেটরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটটি।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এছাড়া ডিজিটাল ঘড়ির পরিবর্তে কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

অনুমোদিত আটটি মডেল হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং নতুন সংযোজিত FX-991CW। গত বছর অনুমোদিত ছিল সাতটি মডেল; এবার FX-991CW যুক্ত করে তালিকাটি হালনাগাদ করা হয়েছে।