সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৭ নভেম্বর ২০১৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

১১১ বছরের রেকর্ড ভাঙলেন টেইলর


taylorপার্থ টেস্টে ২৯০ রানের ইনিংস খেলে ১১১ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের রস টেইলর। সফরকারী কোনো ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নিজের নামকে সবার উপরে নিয়ে গেলেন টেইলর।

দীর্ঘ দিন এই রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের টিপ ফস্টার। ১৯০৩ সালের ১১ ডিসেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ফস্টার। আর পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন ২৯০ রানে আউট হয়ে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দিলেন টেইলর।