সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মার্চ ২০১৬, ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার

বাড়ছে কোরিয়ানদের বিদেশী বিয়ের প্রবণতা


05-30-05-03দ্রুতই বাড়ছে কোরিয়ানদের বিদেশী বিয়ের প্রবণতা। গতবছরের ডিসেম্বর পর্যন্ত ১৪৩দেশের ১লাখ ৪৯,৮৭২জন বিদেশীকে বিয়ে করেছে কোরিয়ানরা। যার মধ্যে কোরিয়ান পুরুষদের নিয়ে করেছে ১লাখ ২৬,৭৬৫জন এবং কোরিয়ান নারীদের বিয়ে করেছে ২৩,১০৭জন বিদেশী।

বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশী কোরিয়ান বিয়ে করেছে চায়নিজরা। প্রায় ৪৫ হাজার চায়নিজ (কোরিয়ান চায়নিজসহ) পুরুষ এবং নারী কোরিয়ানদের বেছে নিয়েছে পছন্দের মানুষ হিসেবে। এর পরেই অবস্থান ভিয়েতনাম, জাপান এবং ফিলিপাইনের।

কোরিয়া ইমিগ্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী কোরিয়ানদের বিয়ে করা বাংলাদেশীর সংখ্যা ৩৪৬ জন। যার মধ্যে ২৯৬ জন বাংলাদেশী পুরুষ এবং ৫০জন নারী কোরিয়ানদের জীবনসংগী হিসেবে বেছে নিয়েছেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানিরাই (৮৭৯) সবচেয়ে বেশী কোরিয়ানদের বিয়ে করেছে। এরপরে আছে নেপাল (৯৪১), বাংলাদেশ (৩৪৬), শ্রীলংকা (২৯৬) এবং ভারত (১৭৭)।