রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২ জুলাই ২০১৪, ৫:১১ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় জনসংখ্যার তিন শতাংশ বিদেশী


অনলাইন প্রতিবেদক, ২ জুলাই ২০১৪:

কোরিয়ার মোট জনসংখ্যার তিন শতাংশের বেশি বিদেশী নাগরিক বলে জানিয়েছে কোরিয়ার নিরাপত্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে কোরিয়ার ৫ কোটি ১০লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ১৫ লাখ ৭০ হাজার বিদেশী নাগরিক। যা মোট নাগরিকের প্রায় ৩.১ শতাংশ।

다운로드 (9)গত ৮ বছর ধরে কোরিয়ায় ক্রমাগত বিদেশীর সংখ্যা বাড়ছে। মন্ত্রণালয় জানিয়েছে বিদেশীদের বসবাসের জন্য কোরিয়ান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করবে।

বিদেশীদের প্রায় ৬৬ শতাংশ সিউল এবং খিয়ংগিদো এলাকায় বসবাস করেন। উল্লেখ্য, ৩ মাসের কম ভিসা নিয়ে যারা কোরিয়া অবস্থান করেন তাদেরকে নাগরিক হিসেবে উপাত্তে আনা হয়নি।