রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৭ জুলাই ২০১৪, ৬:১৯ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় আগামীকাল পবিত্র ঈদুল ফিতর


আগামীকাল কোরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উৎযাপিত হবে। সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় কোরিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। আনসান মসজিদে সকাল সাড়ে ৬টা এবং ৮টা এবং ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কোরিয়ার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা হবে। eid mobarakবাংলাদেশের মত সারাদেশব্যাপী উৎসবমূখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যেই ঈদ উৎযাপন করবে। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করবে। এবারের ঈদুল ফিতরে ছুটি না থাকায় অনেক বাংলাদেশীরা ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাবে না। তবে অনেকেই ঈদের নামাজ পড়ার সময়টায় ছুটি নিবেন।