মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৯ জুন ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শেয়ার

পাকিস্তানে আকস্মিক বন্যায় ১৬ শিশুসহ ৩২ জনের প্রাণহানি


পাকিস্তানে আকস্মিক বন্যায় ১৬ শিশুসহ ৩২ জনের প্রাণহানি

পাকিস্তান জুড়ে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ১৬ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এএফপি।

খাইবার পাখতুনখোয়া রাজ্যের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩৬ ঘন্টায় আকস্মিক বন্যা ও ছাদ ধসে আট শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। মোট নিহতের মধ্যে ১৩ জন উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকায় হয়েছে।

পূর্ব পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে পূর্ব পাঞ্জাব প্রদেশেও কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের সময় দেয়াল ও ছাদ ধসে আটজন শিশু নিহত হয়েছে।

গত মাসেও দক্ষিণ এশিয়ার এই দেশটিতে তীব্র ঝড়ে কমপক্ষে ৩২ জন নিহত হন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি এবং এর ২৪ কোটি বাসিন্দা ক্রমবর্ধমান হারে চরম আবহাওয়ার ঘটনার মুখোমুখি হচ্ছে।