
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ছাদে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন। ওই ঘটনায় এখন পর্যন্ত বহু সংখ্যক আহত হয়েছেন।
আহত চারজনকে ইতোমধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের বিমানটি বিধ্বস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
উদ্ধার তৎপরতায় যুক্ত আছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
বিধ্বস্ত এফ-৭ বিজিআই চীনের তৈরি তৃতীয় প্রজন্মের একটি প্রশিক্ষণ বিমান।




































