বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
শেয়ার

বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেলে আহতদের সারি


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার বহু হতাহতের আশংকা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

এই রিপোর্ট লেখার সময় বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেলে প্রায় ১৫টি এম্বুলেন্সে আহতদের আনা হয়েছে। যাদের অধিকাংশই শিশু এবং আগুনে পুড়ে গেছে।

বেলা ১টা ০৬ মিনিটের দিকে ঘটা এই দুর্ঘটনায় ইতিমধ্যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন। এছাড়া বহু হতাহতের আশংকা করা হচ্ছে। যাদের অধিকাংশই ছাত্র-ছাত্রী।