বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
শেয়ার

বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক, নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ


 

বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া উচিত নয়। তরুণ প্রাণগুলোর জন্য আমার আন্তরিক দোয়া রইলো। আমি বিএনপির সকল নেতা, কর্মী ও পেশাজীবীদের আহ্বান জানাই যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’