বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
শেয়ার

উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা স্থগিত


দুইদিন বিরতির পর ফের ঐকমত্য কমিশনের সংলাপ শুরুরাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন। এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার কমিশনের উদ্যোগে পররাষ্ট্র সেবা একাডেমিতে চলমান দ্বিতীয় দফার ১৬তম দিনের রাজনৈতিক সংলাপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এই দুঃসময় আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তাদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

জাতীয় সংহতি ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সকল রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় কমিশন।

ঘটনার পর সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনায় অংশ নেন।

কমিশন জানিয়েছে, দুর্ঘটনার গুরুত্ব ও শোকের পরিবেশ বিবেচনায় আজকের আলোচনা স্থগিত থাকলেও আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে।