উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, এখন পর্যন্ত আহতদের মধ্যে ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। এর মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।




































