বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুলাই ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে আপিল বিভাগে দাঁড়িয়ে নীরবতা পালন


অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ নির্দেশনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নীরবতা পালন করেছে আপিল বিভাগ। সেই সাথে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নিহতদের শ্রদ্ধায় দুপুর ১টার পর সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান তিনি।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।

এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।