বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ আগস্ট ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
শেয়ার

ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারপত্র পড়ে শোনান ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান।

ইশতেহারে রয়েছে — শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে  আধুনিক আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বাড়ানো।

শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষাগ্রহণ ও চলাচল সহজতর করা। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন।

এতে আরও রয়েছে, পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটক সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো।

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং বুলিং প্রতিরোধ। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস। কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ততা বাড়ানো।

 

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।