
ত্রয়োদশ সংসদ নির্বাচন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে হবে। এর বিকল্প নেই। প্রিসাইডিং অফিসাররা একটি নির্বাচনের নিউক্লিয়াস। জীবন চলে যাবে কিন্তু নির্বাচনে কোনো ফাঁকিবাজি করা যাবে না।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরার কোনো পথ নেই। ভালো নির্বাচন না হলে শুধু কমিশনের দায় থাকবে না। এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও নিতে হবে। জীবন চলে যেতে পারে, তবু নির্বাচনে ফাঁকিবাজি করা যাবে না।
উল্লেখ্য বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। তবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করেনি ইসি।


































