বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ আগস্ট ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক আগামীকাল


প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক আগামীকাল

বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে আগামীকাল রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি।

নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে জানিয়ে তিনি বলেন, কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনও ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না।’