বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ আগস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শেয়ার

দুর্গাপূজা ঘিরে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার


Press-Secretary
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস দেশের দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা রোধে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনার মধ্যে এসেছে।

তিনি বলেন, “সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ষড়যন্ত্র না হয় এবং কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।”

বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।